জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ইন্টার মায়ামির আগের ম্যাচে নেমে জয়ে অবদান রেখেছিলেন লিওনেল মেসি। এবার তিনি জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে সরাসরি দলকে নেতৃত্ব দিলেন। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ন্যূনতম ১৫ গোলে অ্যাসিস্ট করলেন বিশ্বকাপজয়ী এই তারকা। মেসিময় ম্যাচে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।


আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী মায়ামি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন মহাতারকা জোড়া গোল করে ব্যবধান তিনগুণ করেন। শেষ দিকে পেনাল্টিতে পাওয়া গোলে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা। ম্যাচজুড়ে তাদের ওপর আধিপত্য ছিল ক্রিস্টিয়ান গঞ্জালেসের দলের।


পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৩৬ গোল করলেন মেসি। আর চলমান এমএলএসে ২৫তম গোল নিয়ে তিনি সবার শীর্ষে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন। পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১৫টি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমেই ন্যূনতম ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন মেসি। চলতি মৌসুমে অবশ্য তার সমান অ্যাসিস্ট আছে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও