নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১

ডেইলি স্টার দুর্গাপুর (নেত্রকোনা) প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার দিবাগত রাত ১২টার পর দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।


পরে রাত পৌনে ১টার দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।


পুলিশ বলছে, সাংবাদিক হত্যাকাণ্ডের সময় অপূর্ব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অস্ত্রের ব্যাগটি তার কাছেই ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।


ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার অপূর্ব সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের সম্পর্কে ভাগ্নে। মূল সন্দেহভাজন ব্যক্তি একজন পেশাদার খুনি হিসেবে পরিচিত এবং তার ব্যবহৃত অস্ত্রগুলো অপূর্বের হেফাজতে রাখা হতো বলে তথ্য পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও