বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল জিম্বাবুয়ে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২২:০০

তাসকিনের আহমেদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল খুবই বাজে। দারুণ প্রতিরোধ গড়ে শুরুর সে বিপর্যয় সামাল দেন ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন। শেষের ব্যাটাররা ভালো কিছু করতে না পারলেও বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।


আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওভারেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে আঘাত হানেন তাসকিন আহমেদ। এই পেসারের করা প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ব্রায়ান বেনেট। রানের খাতা খুলতে পারেননি তিনি। তাসকিনের করা পঞ্চম ওভারের প্রথম বলে ফেরেন বেন কারান। ৬ রান করা কারানও এলবিডব্লু হন।


জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে উঠার আগেই তাফাদজাওয়া সিগাকে (১৬) নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী করেন তাসকিন। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে তখন মাত্র ২৪ রান। শুরুর এই বিপর্যয়ের পর মনে হচ্ছিল লড়াই করার মতো পুঁজিই পাবে না জিম্বাবুয়ে। কিন্তু চতুর্থ উইকেট এই ধারণা পাল্টে দেয় টেলর-আরভিন জুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও