১৫০ রানের জুটি ভাঙলেন সাইফ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২০:৪১

২৪ রানে ৩ উইকেট তুলে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি গড়ে ম্যাচে ফিরেছে রোডেশিয়ানরা। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন সাইফ হাসান।


৩৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান।


বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারটি উইকেট-মেইডেন করেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন তাসকিন। গুড লেংথ থেকে ইনসুইং করে ব্রায়ান বেনেটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। শুরুতেই ক্যাচের আবেদন করলে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি বল। তবে বল ব্যাটারের পায়ে লাগে এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।


আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে লেগ বিফোর হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও