সৌদির বিমানবন্দরে হামলা: বাতিল ১১৪ ফ্লাইট, সাড়ে ১৭ হাজারের বেশি যাত্রী আটকা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১৭:০৭

সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে ১১৪ ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।


এতে ১৭ হাজার ৭০১ যাত্রী আটকা পড়েছেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।


শনিবার বিকালে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া সবশেষ তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৫০টি সরাসরি ফ্লাইট এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।


বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।


এরমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে তাদের ফ্লাইট বাতিল করেছে। আর দাম্মাম ও রিয়াদে বিমান বাংলাদেশ ১৮ অক্টোবর পর্যন্ত তাদের ফ্লাইট স্থগিত করেছে।


অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের; ভারতীয় এই এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও