আজ বিশ্ব বিড়াল দিবস
বিড়াল শুধু মানুষের প্রিয় পোষ্য নয়, বহু বছর ধরে মানুষের আশপাশে বসবাস করা পরিচিত প্রাণীও। তবে সব বিড়ালের জীবন কাটে না নিরাপদ আশ্রয়ে। অনেক বিড়াল রাস্তাঘাটে খাবার, চিকিৎসা ও নিরাপত্তার অভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। বিড়ালের সুরক্ষা, কল্যাণ ও তাদের প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতেই পালিত হয় বিশ্ব বিড়াল দিবস।
প্রতি বছর ১৬ অক্টোবর পালিত হয় বিশ্ব বিড়াল দিবস বা গ্লোবাল ক্যাট ডে। ২০২৬ সালেও আজ এই দিবস পালিত হচ্ছে। এই দিনটির মূল লক্ষ্য, বিড়ালকে মানুষের বসবাসের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে সচেতনতা তৈরি করা।
কবে শুরু হয়েছিল বিশ্ব বিড়াল দিবস?
বিশ্ব বিড়াল দিবসের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাণীকল্যাণ সংস্থা অ্যালি ক্যাট অ্যালাইসের নাম। ২০০১ সালে সংস্থাটি ১৬ অক্টোবর ন্যাশনাল ফেরাল ক্যাট ডে চালু করে। মূলত মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকা এবং খোলা পরিবেশে বসবাস করা বিড়ালদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য।
- ট্যাগ:
- জটিল
- বিড়াল
- বিচিত্র দিবস