আইফোন পানিতে পড়ে গেলে কী করবেন?
স্মার্টফোনের দাম যতই বেশি হোক, অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে আইফোন পানিতে পড়ে গেলে অনেকেই তাড়াহুড়ো করে ফোন চালু করেন, চার্জে লাগান কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করেন। অথচ এসব কাজ ফোনের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। আইফোন পানিতে পড়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এতে ফোনের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
১. দ্রুত পানি থেকে তুলে ফোন বন্ধ করুন
আইফোন পানিতে পড়ে গেলে যত দ্রুত সম্ভব সেটি পানি থেকে তুলে নিন। ফোন চালু থাকলে নিরাপদে বন্ধ করে দিন। তবে ফোনের স্ক্রিন কাজ না করলে বা বন্ধ করতে গিয়ে সমস্যা হলে বারবার বোতাম চাপাচাপি করবেন না। ভেজা ফোন ব্যবহার করতে থাকলে ভেতরের বৈদ্যুতিক অংশে সমস্যা হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
২. চার্জার বা অন্য কোনো তার লাগাবেন না
পানিতে ভেজা আইফোন কখনোই সঙ্গে সঙ্গে চার্জে লাগাবেন না। চার্জিং পোর্টে আর্দ্রতা থাকলে সংযোগের মাধ্যমে ক্ষতি হতে পারে। একইভাবে, ফোন ভেজা অবস্থায় কম্পিউটার, হেডফোন বা অন্য কোনো তারযুক্ত আনুষঙ্গিক যন্ত্রের সঙ্গে সংযুক্ত করবেন না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- মোবাইল ভিজে গেলে