রান্নাঘরের ময়লা পরিষ্কারে কাজে লাগান ফেলে দেওয়া কমলার খোসা
বাড়ির প্রতিটি কোণ পরিপাটি করে সাজানো থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই মনেও আসে স্বস্তি। শুধু ঘর সাজালেই তো হয় না, নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। বিশেষ করে রান্নাঘরের টাইলস, সিঙ্ক কিংবা চুলার আশপাশে তেলচিটে দাগ জমে যায়।
এসব পরিষ্কার করতে অনেকেই নানা ধরনের ক্লিনার ব্যবহার করেন। তবে চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন একটি সহজ ক্লিনার। কমলার খোসা ও ভিনিগার দিয়ে তৈরি এই মিশ্রণ পরিষ্কারের কাজে ব্যবহার করা যায়। এতে কমলার খোসার সুগন্ধও পাওয়া যায়। ফেলে দেওয়া কমলার খোসা কাজে লাগানোরও এটি একটি ভালো উপায়।
যেভাবে তৈরি করবেন কমলার খোসা ও ভিনিগারের ক্লিনার
এই ঘরোয়া ক্লিনার তৈরি করতে প্রয়োজন কমলার খোসা, সাদা ভিনিগার, একটি পরিষ্কার কাচের বোতল, ছাঁকনি এবং স্প্রে বোতল। উপকরণগুলো হাতের কাছে থাকলে সহজেই তৈরি করে নিতে পারবেন মিশ্রণটি।
প্রথমে কমলার খোসাগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে পানি শুকিয়ে নিন। খোসায় অতিরিক্ত পানি থাকলে মিশ্রণ তৈরির সময় সমস্যা হতে পারে। এবার একটি পরিষ্কার কাচের বোতলে কমলার খোসা ভরে নিন। বোতলের অর্ধেক থেকে দুই-তৃতীয়াংশ পর্যন্ত খোসা রাখা যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- রান্নাঘর পরিষ্কার রাখা