গুড় ও চিনি দিয়ে নারকেলের সন্দেশ বানাবেন যেভাবে, রেসিপি দেখুন
প্রথম আলো
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১৬:০৪
গুড় ও চিনির নারকেলের সন্দেশের রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্য।
উপকরণ
- নারকেল কোরা ২ কাপ
- আখের গুড় এক কাপের চার ভাগের তিন ভাগ/ চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ
- এলাচগুঁড়া সিকি চা-চামচ
প্রণালি
- প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা ও গুড়/ চিনি (যদি চিনির সন্দেশ বানান) দিয়ে ভালোভাবে নেড়ে নিন।
- মিশ্রণটি জ্বাল দিতে দিতে পাক তৈরি করুন।
- পাক হয়ে এলে এতে এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- এরপর মিশ্রণটি পাটায় সুন্দরভাবে বেটে নিতে হবে।
- সবশেষে বিভিন্ন ডিজাইনের ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে নিন।
- ট্যাগ:
- লাইফ
- সন্দেশ রেসিপি