You have reached your daily news limit

Please log in to continue


সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

এর আগে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমার সময়সূচি জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে তা জমা দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন