ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৩

চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সবচেয়ে বড় অংশ বয়সে তরুণ। ১৬ থেকে ৩০ বছর বয়সী রোগীরা মোট ভর্তির ৪২ শতাংশ। মৃত্যুর হিসাবেও তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য। তরুণদের বেশি আক্রান্ত হওয়ার জন্য প্রথাগতভাবে বাইরে বেশি থাকাসহ কয়েকটি কারণের কথা উল্লেখ করা হয়ে থাকে। তবে তরুণ বয়সী ও পুরুষদের বেশি আক্রান্ত হওয়া এবং নারীদের মৃত্যু বেশি হওয়ার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ৩৩১ জনের। রোগীদের মধ্যে ১৬ থেকে ২০ বছর বয়সী ১৪ হাজার ৫২২ জন, ২১ থেকে ২৫ বছর বয়সী ১৫ হাজার ৩৮২ এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ১৫ হাজার ১৯৫ জন। তিন বয়সগোষ্ঠী মিলিয়ে রোগী ৪৫ হাজারের কিছু বেশি, যা হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর ৪২ শতাংশ, অর্থাৎ অর্ধেকের কাছাকাছি। প্রসঙ্গত, ১৬-৩০ বয়সগোষ্ঠীতে পুরুষ রোগীর সংখ্যা নারীর প্রায় দ্বিগুণ।

১৬ থেকে ৩০ বয়সগোষ্ঠীর পরে যেসব রোগী সংখ্যায় বেশি, তাঁরাও প্রাপ্তবয়স্ক। ৩১ থেকে ৩৫ বছর বয়সের রোগী সাড়ে ১০ হাজার এবং ৩৬ থেকে ৪০ বছর বয়সী সাড়ে ৯ হাজার। ৪১ থেকে ৫০ বছর বয়সী রোগী সাড়ে ১২ হাজার। আর ৫১ বছর বা তার বেশি বয়সী রোগী ১২ হাজার।


অন্যদিকে শিশুদের মধ্যে রোগীর সংখ্যা তুলনামূলক কম। শূন্য থেকে ৫ বছর এবং ৬ থেকে ১০ বছর বয়সী রোগীর সংখ্যা সাড়ে ৫ হাজার করে প্রায় ১১ হাজার। আর ১১ থেকে ১৫ বছর বয়সী রোগী সাড়ে ৬ হাজারের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও