সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে: দুদকের ডিজি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৩১
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের সাউন্ড ইনফরমেশন সিস্টেম (এসআইএস) স্থাপন, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শত কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চালিয়ে যাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, এ অভিযোগে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
একই ব্যক্তির বিরুদ্ধে স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার নামে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগেও পৃথক অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অর্থ পাচার