সাজেকে অবরোধ স্থগিতের পর উঠল নিষেধাজ্ঞাও, ভ্রমণে বাধা নেই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২১:২৭

দুর্গাপূজার কারণে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় দুটি সংগঠন।


এর ঠিক পর পরই জেলা প্রশাসন অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে দুর্গাপূজার মধ্যে সাজেক ভ্রমণে আর কোনো বাধা রইল না।


গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন।


বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।


এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।


সেই ভ্রমণ নিষেধাজ্ঞা সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্যাহার করে নিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও