আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২০:১৮

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার আজারবাইজান থেকে প্রাপ্ত তথ্যের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজারবাইজানের বাকুতে চলমান সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য দেওয়া শুরু করতেই প্রতিবাদস্বরূপ বাংলাদেশ প্রতিনিধিদল হলরুম থেকে বের হয়ে যায়। এ সময় বাংলাদেশের পাশাপাশি একযোগে প্রতিবাদ জানিয়ে সম্মেলনটিতে অংশগ্রহণকারী আরও কয়েকটি দেশের প্রতিনিধিদলও ওয়াকআউট করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও