বয়স ৩০-এর পর নতুন বন্ধু তৈরি করবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৮:২৪

অনেকেই বলেন বয়স বাড়লে নাকি বন্ধুর সংখ্যা কমে। সত্যিই কি তাই? অনেকেই এখানে বলবেন হ্যাঁ, তাই। এর পেছনে অসংখ্য কারণও দেখাবেন অনেকে। যেমন ধরুন-কেউ বলবেন কর্মজীবনে ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, কেউ আবার বলবেন ক্যারিয়ার গড়তে গিয়ে বন্ধু বানানোর সময়-সুযোগ পান না। কেউ বলবেন স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে থাকতে একই বয়সী এবং একই ক্লাসে পড়ার কারণে খুব সহজেই বন্ধুত্ব হয়। আবার তখন অতশত তো চিন্তাও ছিল না। তাই বন্ধু বেশি থাকত। কিন্তু এখন? পরিণত বয়সে? শুধু ব্যস্ততা নিজের কাজে। এমনকি বহুদিন কথা না হয়া-দেখা হওয়ায় আগের বন্ধুদের সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে।


তবে আজ একটা বিষয়ে কথা বলছি। পরিণত বয়সে এসেও নতুন করে বন্ধুত্ব তৈরি হতে পারে যে কারো সঙ্গে। বন্ধুত্বের আসলে কোনো বয়সের বাঁধা নেই। আচ্ছা বলুন তো, কোন ধরনের সম্পর্ক মানুষকে সবচেয়ে বেশি সুখী করে? একেকজন হয়তো একেক উত্তর দেবেন। কিন্তু এটা নিয়ে কিন্তু রিসার্চও হয়েছে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতার মতে, পরিপূর্ণ জীবনের জন্য ঘনিষ্ঠ বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রে এ কথা বলেছেন মাত্র ২৩ শতাংশ। বিভিন্ন গবেষণায়ও দেখা গেছে, বন্ধুত্ব সুস্থতা বাড়ায় এবং বিষণ্নতা ও উদ্বেগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও