দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা অভিজিৎ দ্বীপকের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৩

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। তিনি এই দাবির মধ্যেই কাল শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দাও’। এর অংশ হিসেবে দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উড়ানো হবে।


যন্তরমন্তরে পতাকা উড়ানোয় ককরোচের অন্য দুই সহ প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে দুদিন আগে আটক করা হয়। এর প্রতিবাদে এখন পতাকা উড়ানোর কর্মসূচি দেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লিতে একটি প্রেস ব্রিফিং করেন অভিজিৎ ও নেহা বোরা। এ সময় তিনি গত ১০ অক্টোবর যন্তরমন্তরের আন্দোলন নিয়ে কথা বলেন। ওইদিন দেশটির তরুণদের যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা থাকলেও ব্যাপক পুলিশ উপস্থিতির কারণে তারা তা পারেননি। যারাই সেখানে যাওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে আটক করা হয়েছে। যারমধ্যে অভিজিৎ ও তার অন্যান্য সহযোগীরাও ছিলেন। এছাড়া ওইদিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও