বুরকিনা ফাসোয় সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৫১
সুন্দরী প্রতিযোগিতার মঞ্চের বদলে এবার শ্রেণিকক্ষকে গুরুত্ব দিলো আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। প্রচলিত সৌন্দর্য প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত রেখে নিয়মকানুন পর্যালোচনার উদ্যোগের মধ্যে দেশটিতে চালু হয়েছে বিজ্ঞানভিত্তিক এক প্রতিযোগিতা। এর লক্ষ্য, তরুণীদের বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তে মেধা ও বৈজ্ঞানিক দক্ষতাকে সামনে নিয়ে আসা।
‘হাকিলি মুসো’ নামের প্রথমবারের এই প্রতিযোগিতায় দেশটির বিভিন্ন অঞ্চলের ৮৪ তরুণী অংশ নেন। তাদের প্রত্যেকেই ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক-পূর্ব মাধ্যমিক পর্যায়ের সমাপনী সনদ অর্জন করেছেন। প্রতিযোগিতা শুরুর আগে তাদের এক সপ্তাহের প্রস্তুতি পর্বে অংশ নিতে হয়। এরপর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের ওপর পরীক্ষা নেওয়া হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সুন্দরী প্রতিযোগিতা