চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি
বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ঢাকার বসুন্ধরা সুপারগলফে ‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়।
স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী, মেঘনা সিমেন্ট মিলস ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেড। এই সমঝোতার প্রধান লক্ষ্য হলো—সিমেন্ট শিল্পে আধুনিক প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করা। সামনের দিনগুলোতে সহযোগিতার পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে।