You have reached your daily news limit

Please log in to continue


দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের

সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দল কি তাহলে একটা? ...আমি মাঝে মাঝে বলি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। দেশে আর কোনো জনগণ, আর কোনো দল আছে—এটা ওনারা মূল্যায়ন করেন না।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

সারা দেশে সারের ডিলারশিপ নিয়ে সরকার ব্যাপক দুর্নীতি করেছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ দিয়ে নীতিমালা ভঙ্গ করেছে সরকার। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির ১০ জন সদস্যের মধ্যে ৩ জন এবং জেলায় ১৩ জনের মধ্যে ৩ জনকে রাজনৈতিক বিবেচনায় মনোনীত করা হয়েছে। সরকারদলীয় এমপি ও নেতারা কে কতজন ডিলার নিয়োগ করবেন, তা টাকার বিনিময়ে ভাগ করে নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন