সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে?

প্রথম আলো পল ইডন প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:২১

বহু বছর ধরেই ইয়েমেনের হুতিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা দেখিয়ে আসছে। দেশটির তেল অবকাঠামো থেকে শুরু করে রাজধানী রিয়াদ—কোনো কিছুই তাদের হামলার বাইরে থাকেনি।


তবে রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা সৌদি আরবের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।


৬ অক্টোবর থেকে চালানো এসব হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইয়েমেনের রাজধানী।


প্রশ্ন হচ্ছে, হুতিদের সাম্প্রতিক হামলাগুলো বারবার কীভাবে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পারছে? আর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলো সুরক্ষিত রাখার সক্ষমতা সম্পর্কে এসব হামলা কী বার্তা দিচ্ছে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও