যে প্রযুক্তিতে বদলে যেতে পারে চট্টগ্রাম

ঢাকা পোষ্ট মোহাম্মদ আশরাফুল আমিন প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৮

জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা ও রাজস্ব আদায়ের মতো সমস্যার টেকসই সমাধানে প্রয়োজন সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর, ভৌগোলিক তথ্যব্যবস্থা ও তথ্যবিশ্লেষণের কার্যকর প্রয়োগ চট্টগ্রামকে আরও বাসযোগ্য নগরে রূপান্তরের সুযোগ তৈরি করতে পারে।


চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র। দেশের প্রধান সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা এই মহানগর প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রার সঙ্গে যুক্ত। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই নগরকে তাই শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে নিলেই হবে না; নাগরিকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।


কিন্তু জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, সড়ক ও ফুটপাতের অব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা এবং পরিকল্পিত উন্নয়নের ঘাটতি চট্টগ্রামের নগরজীবনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব সমস্যা সমাধানে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ এখন সময়ের দাবি।


চতুর্থ শিল্পবিপ্লবের কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সংযোগব্যবস্থা, ভৌগোলিক তথ্যব্যবস্থা, বৃহৎ তথ্যভান্ডার বিশ্লেষণ এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের মতো প্রযুক্তি নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এসব প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে চট্টগ্রামকে এমন একটি নগরে রূপান্তর করা সম্ভব, যেখানে সমস্যা তৈরি হওয়ার পর শুধু ব্যবস্থা নেওয়া হবে না, বরং সমস্যা সৃষ্টির আগেই তা শনাক্ত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও