শামীমের বিরুদ্ধে করা 'মবে' স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৬
সাতক্ষীরার দেবহাটায় দফায় দফায় মারধরের শিকার হয়ে মারা গেছেন ওয়াহিদুজ্জামান শামীম। মঙ্গলবার রাতে তার মৃত্যু হলেও পরদিন বুধবার এনিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে বিষয়টি আলোচনায় এসেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানিয়েছেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামীমের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে মারধর করছে, এমন খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন এবং শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
"রাত সাড়ে আটটায় উত্তেজিত জনতা বলেন আর তৌহিদী জনতা- যে নামেই হোক, তারা এসে আবার মারধর করে", বলেন তিনি।
পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, 'পরিকল্পিতভাবে' শামীমকে হত্যা করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মব জাস্টিস
- মব সৃষ্টি
- মব ভায়োলেন্স