আইএমএফের ঋণে শর্ত থাকবে, মানছেন অর্থমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১১

আওয়ামী লীগ আমলে আইএমএফের সঙ্গে করা ঋণ চুক্তির শর্ত ‘গ্রহণযোগ্য’ মনে না হওয়ায় তা বাতিল করেছিল বিএনপি সরকার, কিন্তু নতুন ঋণের আলোচনাতেও যে শর্তের বেড়াজালে পড়তে হবে, তা মানছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


এগারো দিন আগে তিনি বলেছিলেন, শর্ত মেনে আইএমএফের অর্থায়নের ওপর বিএনপি সরকার ‘নির্ভর করতে চাইছে না’। কিন্তু এখন তিনি বলছেন, নতুন ঋণের আলোচনাতেও শর্ত আসবে, সেসব শর্ত ‘পূরণও হবে’।


থাইল্যান্ডের ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্ব ব্যাংক গ্রুপের বার্ষিক সভায় বৃহস্পতিবার আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও