সৌদি আরবে হামলা: একের পর এক ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে সাড়ে ১৪ হাজার যাত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১৭:২৫

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার পর্যন্ত ৮৯টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।


এসব ফ্লাইটের মোট যাত্রী ছিল ১৪ হাজার ৬৫৫ জন, যারা প্রায় সবাই ভোগান্তিতে পড়েছেন।


সরকারের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমানসহ অন্য এয়ারলাইন্সগুলো যাত্রীদের বিকল্প বিমানবন্দরে নামানোর জন্য টিকেট পরিবর্তন করে দেওয়ার উদ্যোাগ নিয়েছে। কিন্তু বেশি বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।


বুধবার বেবিচক এর এক বার্তায় জানানো হয়, বুধবার পর্যন্ত বাতিল হওয়া ৮৯টি ফ্লাইটের মধ্যে ৩৯টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।


সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।


ভারতসহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিরতি দিয়ে সৌদি আরবে যাত্রীদের নিয়ে যায় কিছু এয়ারলাইন্স। এ ধরনের ৫০টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।


এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও