টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৫৭

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগস ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি ওষুধ কোম্পানির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।


ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।


এর আগে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে পরে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও আটটি ইউনিট পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও