সালাহউদ্দিন আহমেদের জানাজা তিন স্থানে, দাফন জুরাইনে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা তিন স্থানে অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হবে।


পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।


এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ হাসপাতাল থেকে শ্যামপুরের বাসায় নেওয়া হয়।


এদিকে সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে শ্যামপুরের বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের জ্যেষ্ঠ এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তিনি সেখানে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও