নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২১:২৫

ফেইসবুকে এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।


সোমবার রাতে জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নুরুল ইসলাম বলেন, রোববার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আব্বাস উদ্দিনের পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দলের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও