বিশ্ব থ্রম্বোসিস দিবস ২০২৬, রক্ত জমাট প্রতিরোধে যেসব বিষয় গুরুত্ব দিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

মানবদেহে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে রক্তনালির সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যায়। কিন্তু কোনো কারণে রক্তনালির ভেতরে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে দেখা দিতে পারে থ্রম্বোসিস বা রক্তনালিতে রক্ত জমাট বাঁধার সমস্যা।


প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্ব থ্রম্বোসিস দিবস পালিত হয়। আন্তর্জাতিক থ্রম্বোসিস ও রক্ত জমাটবিষয়ক সংস্থার উদ্যোগে এ দিবসের লক্ষ্য হলো রক্ত জমাট বাঁধার কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।


২০২৬ সালের প্রচারণায় নারীর জীবনের বিভিন্ন পর্যায়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বিশেষ গুরুত্ব পেয়েছে। গর্ভাবস্থা, সন্তান প্রসবের পরবর্তী সময়, হরমোনযুক্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং হরমোন চিকিৎসার মতো বিষয়গুলো নারীর রক্ত জমাট বাঁধার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই নারীর স্বাস্থ্যসেবায় এ ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিপদের লক্ষণ দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি।


থ্রম্বোসিস কী?


থ্রম্বোসিস হলো রক্তনালির ভেতরে অস্বাভাবিকভাবে রক্তের জমাট তৈরি হওয়া, যা রক্তপ্রবাহ আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। আঘাতের পর রক্তপাত বন্ধ করতে রক্ত জমাট বাঁধা শরীরের স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থা। কিন্তু রক্তনালির ভেতরে অপ্রয়োজনে জমাট তৈরি হলে তা বিপজ্জনক হয়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে