নেই বড় তারকা, আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩২

মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা প্রেমাদা ওরালি মুক্তির ১৮ দিনের মধ্যে আয় করেছে ৫৯ রুপি। সিনেমাটির এই সাফল্য এখন আলোচনায়।


ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মনোজ কুমারের পরিচালনায় সিনেমাটি শুরুতে দর্শক টানতে না পারলেও পরে মুখে মুখে প্রচারের মাধ্যমে জনপ্রিয়তা পায়।


স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি ৬০টি প্রদর্শনী থেকে আয় করেছিল প্রায় ৯ লাখ রুপি। তবে ধীরে ধীরে বাড়তে থাকে দর্শক ও প্রদর্শনীর সংখ্যা। মুক্তির ১৮তম দিনে সিনেমাটির আয় হয় প্রায় ৫ কোটি রুপি। এই দিন পর্যন্ত ভারতে এর মোট নেট আয় দাঁড়িয়েছে ৫৯ কোটি রুপি।


বিয়ের দাওয়াতের মতো কার্ড বিলি


সিনেমাটি মুক্তির আগের দিনও পরিচালক মনোজ কুমার আশঙ্কা করছিলেন, সিনেমাটি হয়তো দর্শক পাবে না। প্রচারের জন্য অর্থও ছিল সীমিত। তাই দর্শককে হলে টানতে অভিনব এক উদ্যোগ নেয় সিনেমাটির দল। বিয়ের দাওয়াতের মতো দেখতে কার্ড ছাপিয়ে বাসে বাসে ঘুরে অপরিচিত মানুষের হাতে সেগুলো তুলে দেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও