‘এলপিজি সিলিন্ডারের অর্ডার আছে ২০০টির, কোম্পানি দিছে ৫০টি’

প্রথম আলো প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৪৩

‘আজ আমার এলপিজি সিলিন্ডারের অর্ডার আছে ২০০টির। কোম্পানি দিছে ৫০টি। এদিকে আমার কাস্টমার একটার পর একটা কল দিচ্ছে। কীভাবে বোঝাই, সংকটের কথা!’


কথাগুলো বলছিলেন রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রেতা রবিউল ইসলাম। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর।


বেশ কিছু দিন ধরে এলপিজি সিলিন্ডারের এই সংকট চলছে বলে জানান রবিউল ইসলাম। তিনি বলেন, গতকাল থেকে সিলিন্ডারের চাহিদা আরও বেড়ে গেছে।


একই সংকটের কথা বলেছেন ধানমন্ডির শংকরের দিপু এন্টারপ্রাইজের মালিক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমার দৈনিক সিলেন্ডারের চাহিদা ৭০ থেকে ৮০টা। অথচ আজকে পাইছি, মাত্র ২০টা। অনেক মানুষ কল দিচ্ছে। কিন্তু অর্ডার নিতে পারছি না।’


রাজধানীর আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট ও কারওয়ান বাজার ঘুরে এলপিজি সিলিন্ডার বিক্রির দোকানগুলোর মালিক-কর্মীদের সঙ্গে কথা বলে একই সংকটের কথা শোনা গেল। সবার ভাষ্য, ক্রেতারা দোকানে কল দিচ্ছেন সিলিন্ডারের জন্য। কেউ আবার সশরীরে এসে ঘুরে যাচ্ছেন। কেউ কেউ পাচ্ছেন, বাকিরা ফিরে যাচ্ছেন।


ফার্মগেটের বিক্রেতা মো. হেদায়েতুল্লাহ বলেন, যাঁরা অর্ডার দিয়েছেন, তাঁদের আগে দিচ্ছি। নতুন অর্ডার নিয়ে রাখছি। সিলিন্ডার এলে দেব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও