মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০

লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। মাঠে তাদের সেই দ্বৈরথে ফুটবল বিশ্ব যে বিভক্ত, তা না বললেও চলে। কিন্তু দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও মাঠের বাইরে সহযোগিতামূলক আচরণের কথা অনেকেরই জানা নেই। সম্প্রতি সেই অজানা সম্পর্কের কথা প্রকাশ করলেন পর্তুগিজ সুপারস্টার।


সিএনএন পর্তুগাল-কে এক সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। দ্য অ্যাথলেটিক ওয়েবসাইট তার কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে মেসির সঙ্গে এমন এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা প্রকাশ করেছেন রোনালদো, যা অনেক ভক্তের ধারণার বাইরে।


গত দেড় দশকে বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর এই দুজনের মধ্যেই হাতবদল হয়েছে। ঘন ঘন তাদের এই পুরস্কারের মঞ্চে যেতে হয়েছে। সেখানেই অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছে তাদের মাঝে। রোনালদো স্মৃতিচারণ করলেন, ইংরেজিতে মেসির দুর্বলতা থাকার কারণে তিনি ব্যালন ডি’অরের মঞ্চে মাঝেমধ্যে তার অনুবাদকের ভূমিকা পালন করতেন।


ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বললেন, “আমরা পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করেছি ১৫ বছর। আর আমাদের সম্পর্কটা সবসময় খুব ভালো ছিল। আমার মনে আছে, দুই-একবার আমি তার জন্য ইংরেজিতে বলা কথাগুলো অনুবাদ করে দিয়েছিলাম, যেমন, ‘মেসি, তুমি এখানেই থাকবে’।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও