চীনের ভয়েই কি যুদ্ধের সিনেমায় পরিবর্তন আনছে ভারত?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬

২০২০ সালে ভারত ও চীনের সেনার মধ্যকার গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবি ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। সেই ভারতীয় সিনেমায় চীনকে উড়িয়ে দেওয়ার মতো বিষয় দেখানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছিল। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।


জানা গেছে, এই সিনেমা নিয়ে নাকি ভারত সরকারের পক্ষ থেকে বেশ চাপ পড়েছিল। এ নিয়ে বিতর্ক কম হয়নি। সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।


সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী এক সংবাদ সম্মেলনেও এমনটা দাবি করেন। তার কোথায়, চীনের সমালোচনা রয়েছে এমন কিছু দৃশ্য বাদ দিতে বাধ্য করা হয়েছে এবং ছবিটির নতুন করে চিত্রায়ন করা হয়েছে। তার অভিযোগ, চীনের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।


জার্মানি প্রবাসী ধ্রুব রাঠী সম্প্রতি ভারতে এসে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পূর্বে আটকের শিকার হন। এরপর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন সমসাময়িক বিষয়ের পাশাপাশি সালমান খানের ছবি নিয়ে এই মন্তব্য করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে