যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, পুলিশকে নির্দেশ মোদী সরকারের
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে পুলিশ। একই সঙ্গে, এতদিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত যন্তর মন্তরকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নতুন স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যন্তর মন্তরে আর বিক্ষোভ করা যাবে না
দিল্লির কেন্দ্রীয় অংশে অবস্থিত যন্তর মন্তর দীর্ঘদিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পরিচিত স্থান ছিল। তবে নতুন আদেশের ফলে সেখানে আর নির্ধারিত কর্মসূচি আয়োজন করা যাবে না।
দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন তিনটি স্থানকে বিক্ষোভ ও সমাবেশের জন্য নির্ধারণ করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সভা-সমাবেশ নিষিদ্ধ