চুল পড়া কমাতে ঘরোয়া যত্ন ও পরিচর্যায় যা করবেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৪:১০
প্রতিদিন ১০০টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক বিষয়। তবে চুল পড়ার সাথে সাথে যদি নতুন চুল না গজায় কিংবা অতিরিক্ত মাত্রায় চুল পড়তে শুরু করে, তবে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে যত্ন না নিলে মাথার চুল ধীরে ধীরে পাতলা হয়ে যেতে পারে।
চুল পড়ার মূল কারণসমূহ
অতিরিক্ত চুল পড়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে, যেমন, স্ক্যাল্পে বা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন সঠিকভাবে না হওয়া, রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা, চুলে অতিরিক্ত কেমিক্যাল, রং বা খুশকির সমস্যা থাকা, বড় কোনো অসুস্থতা কিংবা দীর্ঘদিন উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন