দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তৎপর বিএনপি, মণ্ডপে থাকবে দলীয় স্বেচ্ছাসেবক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩১

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করতে সব পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। কেন্দ্র থেকে করা হয়েছে পর্যবেক্ষণ কমিটি। প্রতিটি পূজামণ্ডপে প্রহরীর মতো থাকবে দলীয় স্বেচ্ছাসেবক। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে।


প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের বিষয়ে দলের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে বিশেষ প্রস্তুতি।


বিএনপি নেতারা বলছেন, প্রতিটি পূজামণ্ডপে কয়েকজন করে স্বেচ্ছাসেবক পালাক্রমে দায়িত্ব পালন করবেন। দুর্গোৎসব ঘিরে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।


বিএনপি ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব সফল ও নির্বিঘ্ন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটি তৎপর থাকবে। নেতাকর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে এবারের পূজায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও