ভাত খাওয়া কমছে, বদলাচ্ছে বাঙালির খাদ্যাভ্যাস

জাগো নিউজ ২৪ রাধেশ্যাম সরকার প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:০০

বাংলাদেশের খাদ্যাভ্যাসের পরিবর্তন শুধু মানুষের পাতে কী থাকছে, তার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কৃষি, পুষ্টি, জনস্বাস্থ্য, বাজার ও ভবিষ্যৎ খাদ্যনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। একসময় ভাতের সঙ্গে বাঙালির খাদ্যপরিচয়ের সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে ‘ভেতো বাঙালি’ কথাটিই সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, সেই চিত্র বদলাচ্ছে।


 ২০০২ সালে একজন মানুষ প্রতিদিন প্রায় ৪৪০ গ্রাম চালের ভাত খেতেন, যা এখন নেমে এসেছে প্রায় ৩২৮ গ্রামে। অর্থাৎ মাথাপিছু ভাতের গ্রহণ প্রায় ২৫ শতাংশ কমেছে। একই হিসাবে বছরে চালের ভাত গ্রহণ ২১৮ কেজি থেকে ১৭৮ কেজিতে নেমেছে। এই পরিবর্তনের প্রভাব শুধু খাদ্যাভ্যাসে নয়, কৃষি উৎপাদন, জমির ব্যবহার, বাজারের চাহিদা ও রাষ্ট্রের খাদ্য পরিকল্পনাতেও পড়বে। গবেষণায় দীর্ঘমেয়াদে চালনির্ভরতা কমে খাদ্যে বৈচিত্র্য বাড়ার প্রবণতাও দেখা গেছে।


২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে মাথাপিছু দৈনিক চাল গ্রহণ ১৫ শতাংশ কমার পাশাপাশি ডিমের গ্রহণ দ্বিগুণ, ফলের ১৪৩ শতাংশ, দুধ ও দুগ্ধজাত পণ্যের ৬১ শতাংশ এবং মাংসের গ্রহণ ৩৮ শতাংশ বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও