পিল্লাইয়ের নোবেলপ্রাপ্তিতে ট্রাম্পের পিলে চমকালো কেন?
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম নাভি পিল্লাইয়ের হাতে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটি পিল্লাইকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা করে। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, যুদ্ধাপরাধের বিচার এবং মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়।
কিন্তু পুরস্কার ঘোষণার পর ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল গভীর হতাশার প্রকাশ। তিনি নোবেল কমিটির সিদ্ধান্তকে লজ্জাজনক ও বিব্রতকর আখ্যা দেন, নরওয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং পিল্লাইকে কার্যত অপরিচিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন। তাঁর দাবি, বিভিন্ন সংঘাত নিরসনে নিজের ভূমিকার কারণে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য ছিলেন তিনি নিজেই।
- ট্যাগ:
- মতামত
- নোবেল
- নোবেল পুরস্কার