জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
ডেইলি স্টার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৪
জাপান সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
আজ সোমবার দেশটির রাজধানী পিয়ংইয়ং এলাকা থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও অন্তত একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
এদিকে সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় নজরদারি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষেপণাস্ত্র