রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি
ডেইলি স্টার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৩
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চুক্তির বিস্তারিত জানতে তিনি এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার এ ঘোষণা দেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বন্ধ করতে কিয়েভের ওপর চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প। গত শনিবার তিনি জেলেনস্কিকে হামলা বন্ধ করার জন্য কড়া ভাষায় সতর্ক করেন। একইসঙ্গে ইউক্রেনে নতুন নির্বাচন দিয়ে জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান।