ট্র্যাকিংয়ে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার

ডেইলি স্টার প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫১

বাংলাদেশে জার্মান এক পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ।


রোববার রাত ১০টার দিকে নাটোর শহরের কাফুনিয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।


নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ডিভাইসটি ট্র্যাক করে এবং স্থানীয় দোকানিদের জিজ্ঞাসাবাদের পর অমর কুমার সাহার (২০) কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।


তিনি বলেন, অমরের বাবা গত বৃহস্পতিবার তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার পথে একটি আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখেন। রোববার নাটোরে ফিরে তিনি ছেলেকে বিষয়টি জানান। পরে পুলিশ নিশ্চিত হয়, ল্যাপটপটি জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও