You have reached your daily news limit

Please log in to continue


সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১১ অক্টোবর) চালানো দ্বিতীয় দফার এই হামলায় অন্তত ১ জন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে যাত্রীদের একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় পাকিস্তানি এক বাসিন্দা নিহত হয়েছেন।

এর আগে শনিবার একই বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। নিহতদের মধ্যে দুই জন বাংলাদেশি, চার জন সৌদি নাগরিকসহ মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, মিসর ও ভারতের নাগরিক ছিলেন।   

হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই জোড়া হামলার দায় স্বীকার করে সতর্ক করেছেন যে, মক্কা ও মদিনা ব্যতীত সৌদি আরবের সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে। তারা দাম্মাম বিমানবন্দর ও বিভিন্ন তেল স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে। ইয়েমেনের সানা বিমানবন্দরে সম্প্রতি সৌদি জোটের বিমান হামলার জবাবেই তারা এই ক্রমবর্ধমান অপারেশন শুরু করেছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন