সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার ও গুলশান আরা গ্রেপ্তার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৯

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গতকাল রোববার রাতে রাজধানী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ডিবি।


ডিবির সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ওই দুই কর্মকর্তার যোগসাজশের তথ্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও