You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ওয়্যারলেস ইয়ারবাডের পাশাপাশি এবার ওভার-ইয়ার হেডফোনের বাজারেও ফিরতে পারে স্যামসাং। নতুন এক তথ্য ফাঁসের দাবি অনুযায়ী, সংস্থাটির আসন্ন হেডফোনের নাম হতে পারে ‘গ্যালাক্সি স্টুডিও’। যদিও এখনো পর্যন্ত এই ডিভাইসের ফিচার, দাম কিংবা লঞ্চের সময় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।

প্রযুক্তি মহলে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের নতুন ওভার-ইয়ার হেডফোনের নাম হতে পারে গ্যালাক্সি স্টুডিও। অ্যান্ড্রয়েড ডেভেলপার ও টিপস্টার ডিলান রাসেল, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ @evowizz নামে পরিচিত, এই নামের কথা জানিয়েছেন। এর আগে তার দেওয়া তথ্যেই স্যামসাংয়ের গ্যালাক্সি বাডস অন ইয়ারবাডের নাম প্রকাশ্যে এসেছিল। পরে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ওই ইয়ারবাড ঘোষণা করে। তবে গ্যালাক্সি স্টুডিও নামটি এখনো স্যামসাংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ফলে এটি চূড়ান্ত নাম কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

স্যামসাংয়ের জন্য ওভার-ইয়ার হেডফোনের বাজার একেবারে নতুন নয়। ২০১৫ সালে সংস্থাটি লেভেল ওভার এবং লেভেল অন সিরিজের হেডফোন বাজারে এনেছিল। এরপর এই বিভাগে বড় কোনো নতুন পণ্য আনার খবর সামনে আসেনি। তাই গ্যালাক্সি স্টুডিও সত্যিই বাজারে এলে এক দশকেরও বেশি সময় পর এই বিভাগে স্যামসাংয়ের প্রত্যাবর্তন হতে পারে।

এর আগে ফাঁস হওয়া তথ্যে স্যামসাংয়ের এই হেডফোনকে ‘H1’ সাংকেতিক নামে উল্লেখ করা হয়েছিল। তবে এর নকশা, শব্দের মান, ব্যাটারির স্থায়িত্ব, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) কিংবা অন্যান্য ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন