এআই পডকাস্ট প্রযুক্তি নিতে হাক্সের সঙ্গে চুক্তি অ্যাপলের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ২১:৫৮

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পডকাস্ট তৈরির প্রযুক্তি নিজেদের সেবায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এ লক্ষ্যে এআইভিত্তিক অডিও স্টার্টআপ হাক্সের (Huxe) কয়েকজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের জন্য মেধাস্বত্বের লাইসেন্স নিচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। 


ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া এক নথিতে এ চুক্তির কথা জানিয়েছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে হাক্সের কিছু কর্মী ও প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহারের সুযোগ পাবে অ্যাপল। তবে পুরো প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করছে না তারা। প্রযুক্তি খাতে এ ধরনের চুক্তিকে ‘রিভার্স অ্যাকুই-হায়ার’ বলা হয়। এ পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি তাদের তৈরি প্রযুক্তি ব্যবহারের অধিকারও নেওয়া হয়।


হাক্স প্রতিষ্ঠা করেছিলেন এমন কয়েকজন ডেভেলপার, যারা এর আগে গুগলের নোটবুকএলএম প্রকল্পে এআই ব্যবহার করে অডিও আলোচনা বা পডকাস্ট তৈরির সুবিধা উন্নয়নে কাজ করেছেন। নোটবুকএলএমের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে কথোপকথনের ধরনে অডিও তৈরি করা যায়। ফলে দীর্ঘ নথি বা জটিল বিষয় না পড়েও অডিও শুনে তা বোঝার সুযোগ পান ব্যবহারকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও