রিয়াদে বিমানবন্দরে বিস্ফোরণ: ভোগান্তিতে ঢাকার ৮ ফ্লাইটের ২৯৫১ যাত্রী
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
আজ রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর বন্ধের কারণে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। এতে এসব ফ্লাইটের যাত্রীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ করা হয়েছে।