হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১৯:৩১

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।


হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটে সবচেয়ে বেশি তিনজন মারা গেছে। এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে মারা গেছে।


অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৬২ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৫৮ জন মারা গেছে। হাম আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১০৪।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও