ইমরানের দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের

www.ajkerpatrika.com পাকিস্তান প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অনুমোদন দেওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ জারি করা হয়।
প্রেসিডেন্ট ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি মন্ত্রিসভার বৈঠকে খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাদেশিক সরকার বা ইমরান খানের দল পিটিআই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই থেকে ‘ইচ্ছাকৃতভাবে পিছু হটছে’ বলে মন্ত্রিসভার সদস্যরা অভিমত দেন। ইমরানের খানের দল পিটিআই শাসিত একমাত্র প্রদেশ এটি।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রিসভা প্রেসিডেন্টকে সংবিধানে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পরামর্শ দেয়। এর আগের দিনই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট জারদারির সাথে বৈঠক করেছিলেন।


পাকিস্তানের সংবিধান অনুযায়ী, কোনো প্রদেশের নিরাপত্তা যদি যুদ্ধ, বহিরাগত আক্রমণ কিংবা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে ২৩২ অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও