ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

জাগো নিউজ ২৪ ভারত প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:০০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ বা অপসারণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন। শনিবার (১১ অক্টোবর) দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন থেকে সরে আসেননি তারা। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় জন্তর মন্তরে আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।


বিক্ষোভকারীদের অভিযোগ, ভোট চুরি এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যোগসাজশের মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করা হচ্ছে।


সিজেপির জাতীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে বলেন, সরকার হয়তো ভেবেছিল, শনিবার আটকের পর আন্দোলনকারীরা বাড়ি ফিরে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ভয়ই তাদের আন্দোলনের অর্ধেক সাফল্য।


সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক হওয়ার পর অনুপস্থিতিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা শিন্ডে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও