মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচটি জোড়া গোলে রাঙালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লুইস সুয়ারেজও তাল মিলিয়ে করলেন জোড়া গোল। যাতে ভর করে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে সর্বোচ্চ ২৩তম গোল করলেন মেসি। গত মৌসুমেও ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্টের পর ইন্টার মায়ামির অধিনায়ক এমএলএসে বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন। লিগটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দু’বার এই পুরস্কার জেতা মেসি এবারও আছেন দুর্দান্ত ফর্মে।
চারদিন আগে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলা মেসি এদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। মায়ামির লিড বাড়ানোর পথে তিনি প্রথম ব্যক্তিগত গোলটি করেন ৪৭ মিনিটে। বন্ধু সুয়ারেজের ৬ গজ দূরত্ব থেকে দারুণভাবে বাড়ানো পাস এক স্পর্শে জালে জড়ান মেসি। ৬০ মিনিটে তিনি নিজের দ্বিতীয় এবং দলের স্কোরলাইন ৪-০ করেন।