এলপিজি প্ল্যান্টে সপ্তাহভর অপেক্ষা, ট্রাকের ডেমারেজ ভোক্তার ঘাড়ে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০০:০৩
সেপ্টেম্বরে বাড়তি আমদানিতেও বাজারে কাটছে না এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট। সিলিন্ডার রিফিল করতে প্ল্যান্টে গিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে বহনকারী ট্রাকের। এতে বাড়ছে ডেমারেজ চার্জ, যার পুরোটাই যাচ্ছে গ্রাহকের পকেট থেকে।
সরকার অক্টোবর মাসে দাম বাড়ানোর পর সরবরাহ কিছুটা বাড়লেও খুচরা পর্যায়ে মিলছে না সুফল। খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির সিলিন্ডার ১০০ টাকা থেকে ৪৫০ টাকা বেশিতে কিনতে হচ্ছে ভোক্তাদের।
এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য মিলছে খুচরা বিক্রেতা, ডিলার ও অপারেটরদের কাছ থেকে। খুচরা বিক্রেতারা বলছেন, ডিলাররা দাম বেশি রাখছেন। ডিলাররা বলছেন, অপারেটরদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করতে গিয়ে বাড়তি পরিবহন ব্যয় গুনতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে এলপিজি প্রাপ্তি কমে যাওয়ায় অক্টোবরে রেশনিং করার কথা বলছেন অপারেটররা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- এলপিজি